শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

বলিউড:তোমার শরীরের প্রতিটা ইঞ্চি সুন্দর মন্তব্য নিয়ে ছি ছি

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউড পরিচালক রামগোপাল ভার্মা অসুস্থতা থেকে সেরে উঠেছেন। ভার্মার পরবর্তী ছবির নায়িকা অপ্সরা রানি পরিচালককে সুস্থ দেখে স্বস্তিতে কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, ‘স্যার জি আপনি খুবই স্ট্রং। আর আমি বলছি দারুণ বাইসেপসও আপনার। আপনি একজন সত্যিকারের অনুপ্রেরণা।’

রামগোপাল সেই মন্তব্যের উত্তরে যা লিখেছেন তা নিয়ে ছিঃ ছিঃ পড়ে গেছে চারদিকে। রামগোপাল অপ্সরাকে লিখেছেন, ‘ধন্যবাদ, কিন্তু আমার বাইসেপস ছাড়ো। আমার বলা উচিত, তোমার শরীরের প্রতিটা ইঞ্চি সুন্দর। আর আমি ভাবতে পারছি না যে অংশগুলো ঢাকা সেগুলো কতটা সুন্দর।’

এমন মন্তব্যে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন তিনি। একজন নারীকে নিয়ে প্রকাশ্যে এমন কুরুচিকর মন্তব্যে হতবাক রোমগোপালের ফ্যানেরাও।

আসলে পুরো ক্যারিয়ারেই বিতর্ক ছাড়া খুব কম কাজ করেছেন তিনি। কিছুদিন আগেই পরবর্তী ছবির বিষয় অনার কিলিং করার ফলে পুলিশের কাছে তার নামে অভিযোগ দায়েরের ঘটনাও প্রকাশ্যে এসেছিল। তবে তিনি এই মুহূর্তে ওড়িশার দুই তারকাকে নিয়েই ব্যস্ত। তারা হলেন অপ্সরা রানি ও রক কাচ্চি। এ দুজন তার নতুন ছবি ‘থ্রিলার’র জুটি।

তাদের নানারকম ছবি নিয়ে মেতে রয়েছেন রামগোপাল। সোশাল মিডিয়ায় একের পর এক তাদের উষ্ণ ছবি ও ফটোশুট শেয়ার করেছেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION