বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্যান্সারের টিকা উদ্ভাবনের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক:

বর্তমানে সারা বিশ্ব ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণে আতঙ্কিত। এমন পরিস্থিতিতে রাশিয়া এমন একটি দাবি করেছে, যা পুরো বিশ্বের জন্য স্বস্তির খবর। রাশিয়া বলেছে, তারা এই মারাত্মক রোগের টিকা তৈরি করেছে, যা ২০২৫ সালের প্রথমদিকে ক্যানসার রোগীদের জন্য বিনামূল্যে পাওয়া যাবে।

রাশিয়ান বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

তাসের খবরে বলা হয়েছে, রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন রেডিওলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন ‘রেডিও রোশিয়া’কে নতুন উদ্ভাবিত টিকা সম্পর্কে তথ্য দিয়েছেন।

কাপ্রিন জানিয়েছেন, রুশ বিজ্ঞানীরা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। এটি বিনামূল্যে ক্যান্সার রোগীদের দেওয়া হবে। বেশ কয়েকটি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে।

গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্টসবার্গ বার্তা সংস্থা তাসকে বলেছেন, টিকার প্রাক-ক্লিনিকাল ট্রায়ালগুলোতে দেখা গেছে এটি টিউমারের বৃদ্ধিকে বাধা দিতে পারে এবং ক্যানসার ছড়িয়ে পড়া রোধ করতে পারে।

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছিলেন, তার দেশের বিজ্ঞানীরা ক্যান্সারের টিকা প্রায় তৈরি করে ফেলেছেন। একটি ভিডিও বার্তায় পুতিন বলেন, “আমরা নতুন প্রজন্মের জন্য ক্যান্সারের টিকা তৈরির খুব কাছাকাছি চলে এসেছি।”

বর্তমানে রাশিয়া ছাড়াও অনেক দেশ এবং সংস্থা ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে। হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)-এর বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি লাইসেন্সপ্রাপ্ত টিকা রয়েছে। এই ভাইরাস জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম কারণ। আরও একটি প্রতিষেধক হলো হেপাটাইটিস বি-এর টিকা। এই প্রতিষেধক লিভার ক্যান্সার প্রতিরোধ করতে পারে বলে দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

তবে রাশিয়ার তৈরি এই প্রতিষেধক কী ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে পারবে, কী পরিমাণে দেওয়া হবে তা স্পষ্ট জানানো হয়নি। প্রতিষেধকের নামও প্রকাশ্যে আনেনি রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION