রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

৩ হাজার পর্দায় মুক্তি পাবে বরুণ-কীর্তির প্রথম সিনেমা

বিনোদন ডেস্ক:

শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ করে দারুণ সাফল্য পেয়েছেন অ্যাটলি। তিনি মজেছেন এখন বলিউডে। বরুণ ধাওয়ানকে নিয়ে দক্ষিণ ভারতের এই নির্মাতা বানিয়েছেন এবার ‘বেবি জন’। ছবিটিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে সদ্য বিয়ে করে আলোচনায় আসা কীর্তি সুরেশকে। এটিই তাদের জুটির প্রথম সিনেমা। অ্যাটলির পরিচালনাতেও দুজনের এটি প্রথম সিনেমা।

সিনেমাটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। তার আগে গান-টিজার প্রকাশ করে দর্শকের নজর কেড়েছে ছবিটি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠানও বিশ্বব্যাপী ছবিটি মুক্তি দিতে প্রস্তুত। জানা গেল, এটি প্রায় ৩ হাজার স্ক্রিনে মুক্তি পাবে।

বরুণ ধাওয়ান, অ্যাটলি কুমারসহ ‘বেবি জন’ ছবির টিমের কয়েকজন ১৬ ডিসেম্বর পিংকভিলায় একটি এক্সক্লুসিভ মাস্টারক্লাসে অংশগ্রহণ করেন। সেখানে তারা সিনেমাটির মুক্তির পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনাতেই তারা জানান, ৩,০০০ স্ক্রিনে মুক্তি পাবে ‘বেবি জন’।

সিনেমাটির স্ক্রিন সংখ্যা বেশ ভালো হলেও আলোচ্য বিষয় হলো এটি প্রতিদিন কতটি শো পাবে। বেবি জন সিনেমার জন্য শো সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ‘পুষ্পা ২’ এখনও জনপ্রিয় এবং ‘ভানবাস’ ও ‘মুফাসা’র মতো নতুন সিনেমাও শোয়ের জন্য প্রতিযোগিতা করবে। তাই ‘বেবি জন’র ডিস্ট্রিবিউটরদের এই সিনেমার জন্য যথাযথ শো পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।

তবে ‘বেবি জন’ অভিনেতা বরুণ ও এর টিমের সবাই অত্যন্ত আত্মবিশ্বাসী। তারা মনে করছেন ছবিটি দর্শক দেখে মজা পাবেন। তাই তাদের শো এগিয়েই থাকবে। অ্যাটলি বলেন, ‘সিনেমাটিতে এমন অনেক মুহূর্ত আছে যা দর্শককে মুগ্ধ করে রাখবে।’

বরুণ-কীর্তি ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, ওয়ামিকা গাব্বি এবং সান্যা মালহোত্রা। সালমান খানের ক্যামিও চরিত্রে হাজির হওয়ার খবরটিও এ সিনেমার প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION