মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

তেলের গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম নৌ ঘাট থেকে ১ লাখ পিস ইয়াবাসহ মোঃ শফিক উল্লাহ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আটক শফিক উল্লাহ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম মাঝির ঘাটে মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্য পেয়ে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি তেলের গ্যালন ফেলে পালানোর সময় এক মাদক কারবারীকে আটক করে। আরও ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। পরে তেলের গ্যালন থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারীরা মাছ ধরার আড়ালে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION