মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বিজিবির হাতে সোয়া ২ লাখ ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফে মাদক নিয়ে অনুপ্রবেশের সময় সেদেশের এক নাগরিককে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি।

আটক ব্যক্তি মিয়ানমারের রাখাইনের মংডু নাফফোরা গ্রামের সালেহ আহমেদের ছেলে মো. আব্দুর শুক্কুর (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন- ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান।

তিনি জানান, গোপন খবর ছিল নাফনদী পেরিয়ে মিয়ানমারের রাখাইন থেকে টেকনাফ হ্নীলা পয়েন্ট দিয়ে মাদকের চালান অনুপ্রবেশ করবে। এমন সংবাদ পেয়ে শনিবার (৪ জানুয়ারি) রাতে হ্নীলা বিওপির বিজিবির টহল দলের সদস্যরা অবস্থান নিলে নাফনদী সাঁতরিয়ে বস্তা কাঁধে বেড়িবাঁধের দিকে দুই ব্যক্তিকে আসতে দেখা যায়।

এসময় টহলদল তাদের আটকের চেষ্টা করলে একজন তার কাঁধে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। অপরজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাঁধে থাকা ও ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করলে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করে আসছেন। জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION