সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

 

ভয়েস প্রতিবেদক :

কক্সবাজার সদর থানা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি রামুর জোয়ারিনালার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক আহম্মদের পুত্র। তিনি ২০১৮ সালে রামু থানার একটি মাদক মামলায় (মামলা নং-৩৮(০৪)২১, জিআর-১৮০/২১) দোষী সাব্যস্ত হয়েছিলেন। এতে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

র‍্যাব-১৫ এর কর্মকর্তা দেবজিত পাল জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION