মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা

ইরান-ইসরায়েল সংঘাতে ওআইসির তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ‘জায়নবাদি’ আখ্যা দিয়ে ইরানের জনগণ ও সরকারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতির আহ্বান জানায়।

ওআইসির বিবৃতিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছেও জমা দেওয়া হয়েছে, যা এখন জাতিসংঘের আনুষ্ঠানিক নথি হিসেবে গণ্য হবে।
তেহরানে ইসরায়েলের হামলায় খামেনির ঘনিষ্ঠ সামরিক কমান্ডার নিহত: দাবি তেলআবিবের

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালিয়ে নাগরিক, সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করেছে এবং শান্তিপূর্ণ পরমাণু অবকাঠামো ধ্বংস করেছে। এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।

টানা পাঁচদিন ধরে চলা এই সংঘাতে ইরানে এখন পর্যন্ত ২২৪ জন নিহত ও ১২০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলেও নিহত ২৪ ও আহত প্রায় ৬০০।

বিশ্লেষকদের মতে, গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনের আগ্রাসনের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাত যোগ হয়ে পুরো মধ্যপ্রাচ্যে চূড়ান্ত অস্থিরতা তৈরি করেছে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION