শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়

ভয়েস নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। তিনি বলেন, যারা নানান অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়।

শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া। বেগম জিয়াই পরামর্শ দিয়েছিলেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকে সহজ করতে।

বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি অপেক্ষা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

তবে নির্বাচন নিয়ে তিনি কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, যারা নির্বাচন পেছানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টিকারীরা প্রকৃতপক্ষে গণতন্ত্রের শক্তি নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION