শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেডিকেল বোর্ডের মিটিংয়ের পর ফারুকীর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত

ভয়েস নিউজ ডেস্ক:

মেডিকেল বোর্ডের মিটিংয়ের পর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১৭ আগস্ট) এই মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তিনি কোন হাসপাতালে চিকিৎসাধীন সেই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। আজ বিকেল ৩টার দিকে হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই মিটিংয়ের পর জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে।

নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION