রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই

আফগানিস্তানকে হারিয়ে আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বে গতকাল নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ।

আসর শুরুর আগে ১০ নম্বরে ছিল বাংলাদেশ, ৯ নম্বরে ছিল আফগানিস্তান। গতকালের জয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে আফগানদের সমান ২২২ হয়েছে। তবে পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশ।

একাধাপ এগিয়ে টাইগাররা এখন ৯ নম্বরে, আর আফগানিস্তান একধাপ পিছিয়ে দশে নেমে গেছে। দুই দলের রেটিং সমান হলেও পয়েন্টে বড় পার্থক্য আছে। বাংলাদেশের পয়েন্ট ১২,২২৩ আর আফগানিস্তানের ৮,২১৩।

এদিকে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে যায়। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো সম্ভাবনা টিকে আছে।

শ্রীলঙ্ক-আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে সহজেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। তা না হলে রানরেটের জটিল সমীকরণ মেলাতে হবে।
ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION