মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা

কারিশমা কাপুরের অজানা পাঁচ

বিনোদন ডেস্ক:

কাপুর পরিবারের কন্যা হলেও বলিউডে চলচ্চিত্র জীবন শুরু করা সহজ ছিল না কারিশমা কাপুরের। ক্যারিয়ারের শুরুতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তাকে। সব সংকট কাটিয়ে ঝলমলে এই ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান গড়ে নেন কারিশমা। যদিও এখন আর অভিনয়ে নিয়মিত নন। তবে নানা কারণেই আলোচনায় থাকেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) কারিশমা কাপুরের জন্মদিন। আজ ৫২ বছর পূর্ণ করে তিপান্নতে পা রাখেতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিশেষ দিনে তার অজানা পাঁচ তথ্য নিয়ে এই প্রতিবেদন—

‘লোলো’ ডাকনামের পেছনের গল্প
কারিশমা কাপুরের ভক্তরা জানেন, তার মা ববিতা কাপুরই তাকে ‘লোলো’ ডাকনামটি দিয়েছিলেন। হলিউড অভিনেত্রী জিনা লোলোব্রিজিদার নাম থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ের এই নাম রাখেন তিনি। ‘জিনা লোলোব্রিজিদার’ ইতালিয়ান শব্দ। তবে মজার বিষয় হলো—সিন্ধি ভাষায় ‘লোলি’ নামে একটি মিষ্টান্নও রয়েছে, যার সঙ্গেও এই নামের সম্পর্ক আছে।

কারিশমার অনন্য চোখের রং
বিশ্বাস করেন আর নাই করেন, কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের মধ্যে কারিশমা কাপুর একমাত্র নারী, যার চোখের রং ব্লু-গ্রিন (নীল-সবুজ)। আর পঞ্চম প্রজন্মে এই বৈশিষ্ট্য কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির পুত্র তৌমুর আলী খান পেয়েছে।

যেসব জনপ্রিয় চরিত্র ফিরিয়েছেন কারিশমা
কারিশমা কাপুর তার ক্যারিয়ারে অনেক বিখ্যাত চরিত্রের প্রস্তাব ফিরিয়েছেন। এর মধ্যে হলো—‘ইশক’ (১৯৯৭) সিনেমায় জুহি চাওলার চরিত্র, ‘গুপ্ত’ (১৯৯৭) সিনেমায় মনীষা কৈরালার চরিত্র। তাছাড়া কারিনা কাপুর খানের ‘অশোক’ (২০০১) ও ‘তালাশ’ সিনেমার চরিত্রসহ বেশ কিছু প্রস্তাব ফেরান এই অভিনেত্রী।

কারিশমার আইডল
মাধুরী দীক্ষিত ও শ্রীদেবীকে অত্যন্ত শ্রদ্ধা করেন কারিশমা কাপুর। ‘দিল তো পাগল হ্যায়’ (১৯৯৭) সিনেমায় মাধুরীর সঙ্গে অভিনয় করেন এবং ‘জিরো’ (২০১৮) সিনেমায় বিশেষ একটি চরিত্র রূপায়নের মধ্য দিয়ে শ্রীদেবীর সঙ্গে পর্দা ভাগ করে নেন কারিশমা।

কোকা-কোলার প্রথম বলিউড অ্যাম্বাসেডর
বলিউডের প্রথম অভিনেত্রী হিসেবে কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন কারিশমা কাপুর। লাক্সের মাধ্যমে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞাপনে অংশ নেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION