বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

মোজতবা খামেনি জীবিত নাকি মৃত, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরান তার সামরিক সক্ষমতা এবং শীর্ষ সামরিক নেতাদের হারিয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও ‘৯০ শতাংশ শেষ’।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কোনও নৌবাহিনী নেই, কোনও বিমানবাহিনী নেই, সব শেষ। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের সব নেতা নিহত হয়েছে, তাদের সেরা নেতারা নিহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, যুদ্ধে ইরানের সেরা নেতারা নিহত হয়েছেন। এ সময় তিনি বলেন, তারা শেষ। খোমেনি শেষ। তবে বক্তব্যে ১৯৮৯ সালে মারা যাওয়া ইরানের বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির নাম ব্যবহার করলেও তিনি মূলত যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়া আলী খামেনির কথাই বোঝাতে চেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, তার ছেলে ৯০ শতাংশ শেষ।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। ওই হামলায় তার বাবা, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই তার স্বাস্থ্য ও অবস্থান নিয়ে ব্যাপক জল্পনা চলছে।

সূত্র: এনডিটিভি/আআ/ভয়েস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION