শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

রুহানির মন্তব্য:জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে

প্রেসিডেন্ট হাসান রুহানি

ভয়েস নিউজ ডেস্ক:

জাতিসংঘে ইরানের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে প্রস্তাব পাসে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মধ্য দিয়ে বিশাল এ বিজয় অর্জিত হয়েছে।

সোমবার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন রুহানি। সেখানেই তিনি বিশ্বমঞ্চে মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে নিজ দেশের এমন বিশাল বিজয়ের কথা তুলে ধরেন।

হাসান রুহানি বলেন, গত কয়েক বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই বার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অপমানিত হয়েছেন।

তিনি বলেন, ‘২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। তখন আমি নিজেও নিউ ইয়র্কে উপস্থিত ছিলাম। ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ ইরান সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে।’

হাসান রুহানি বলেন, ‘নিরাপত্তা পরিষদের ইতিহাসে আর একটি উদাহরণও খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিষদের ১৪টি সদস্য দেশ যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছে।’

গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে ওয়াশিংটন যে প্রস্তাব উত্থাপন করেছিল তা পাস হয়নি। প্রস্তাবটির পক্ষে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়। তবে চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দেয়। নিরাপত্তা পরিষদের বাকি ১১ স্থায়ী ও অস্থায়ী দেশ ভোটদানে বিরত থাকে।

ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘের ওই ভোটাভুটির কথা উল্লেখ করে বলেন, ‘এটি আমাদের জন্য একটি বিশাল রাজনৈতিক ও ঐতিহাসিক বিজয়।’

সূত্র;বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION