মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
একুশে টেলিভিশন, বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কক্সবাজার জেলা প্রতিনিধি এবং অনলাইন সংবাদমাধ্যম কক্সবাজার ভয়েস-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবদুল আজিজ-এর পিতা, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ছালামত উল্লাহ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ২৭ অক্টোবর।
গত বছরের এই দিনে (২৭ অক্টোবর ২০২৫) দুপুর ১১টা ৪০ মিনিটে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে কিডনি ডায়ালাইসিস চলাকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে গত শুক্রবার মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং সর্বস্তরের মানুষের কাছে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন তাঁর পরিবার।
মরহুম আলহাজ ছালামত উল্লাহ একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন এবং পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর কর্মময় জীবন ও মানবিক গুণাবলি আজও পরিবার ও শুভানুধ্যায়ীদের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
উল্লেখ্য মরহুম আলহাজ ছালামত উল্লাহ মৃত্যুর আগে ৩মেয়ে ২ ছেলে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনাগ্রহী রেখে যান। তার মৃত্যুর তিন মাস পর তার মেজ মেয়েও শ্বশুরবাড়িতে ইন্তেকাল করেন।
ভয়েস/আআ