শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু

করোনাকাল:বিপাশা-সোনাক্ষীর পথে হাঁটছেন শ্রদ্ধা

বিপাশা বসু,সোনাক্ষী সিনহা, শ্রদ্ধাকাপুর

ভয়েস বিনোদন ডেস্ক:

সময়ের সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি। হাতের মুঠোয় এখন পুরো দুনিয়া। এক সময় সিনেমা দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় থাকতে হতো। আর তা দেখার একমাত্র মাধ্যম ছিল সিনেমা হল।

সিনেমা উপভোগের জন্য এখন আর সিনেমা হল-ই একমাত্র মাধ্যম নয়। যুক্ত হয়েছে নানা স্ট্রিমিং সাইট। ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্ম বা ইন্টারনেটের মাধ্যমে অডিও-ভিডিওসহ নানা কন্টেন্ট প্রচার বর্তমান যুগের একটি ক্রমবর্ধমান বাস্তবতা।

এরই মধ‌্যে এই মাধ‌্যমে পা রেখেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান, বিপাশা বসু, সোনাক্ষী সিনহা সহ অনেকে। এবার তাদের পথ অনুসরণ করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। অর্থাৎ ডিজিটাল প্ল‌্যাটর্মে পা রাখতে যাচ্ছেন তিনি। পিংক ভিলা এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র সংবাদমাধ‌্যমটিকে বলেন—শ্রদ্ধা এখন ডিজিটাল প্ল‌্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন। বেশ কটি প্রজেক্টের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন তিনি। তার মধ‌্যে নারী কেন্দ্রীক ড্রামা ঘরানার গল্প নিয়ে ওটিটি প্ল‌্যাটফর্মের জন‌্য একটি প্রজেক্টের কাজ এগুচ্ছে। এই গল্পের মূল চরিত্র রূপায়ন করবেন শ্রদ্ধা কাপুর।

চলচ্চিত্র নিয়ে কী ভাবছেন শ্রদ্ধা? এমন প্রশ্নের উত্তরে সূত্রটি বলেন—লকডাউনের সময়ে বেশ কিছু গল্প শুনেছেন শ্রদ্ধা। তার মধ‌্য থেকে দুটি সিনেমায় কাজের জন‌্য মৌখিকভাবে সম্মতি দিয়েছেন তিনি। তার মধ‌্যে একটিতে জনপ্রিয় একজন অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ বিষয়ে ঘোষণা আসবে।

শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাঘি ৩’। গত ৬ মার্চ মুক্তি পায় এটি। এতে টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এটি পরিচালনা করেন আহমেদ খান। ৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ১৩৭ কোটি রুপি। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION