শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

নীতিনৈতিকতা নেই, ট্রাম্প ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’

ছোট বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প

ভয়েস নিউজ ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার বোনের একটি গোপন অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছে। তাতে মার্কিন প্রেসিডেন্টকে ‘নিষ্ঠুর, মিথ্যাবাদী’ উল্লেখ করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি খবর।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট শনিবার রেকর্ডিংটি প্রকাশ্যে আনে। তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনা করতে শোনা যায় তার ছোট বোন ম্যারিয়ানে ট্রাম্প বেরিকে। তার মতে, ট্রাম্পের কোনো নীতিনৈতিকতা নেই। তাকে বিশ্বাস করা যায় না।

ট্রাম্প যখন নভেম্বরে আবার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণায় ব্যস্ত সময় করছেন তখন তার খুব নিকট আত্মীয়র তরফ থেকে নেতিবাচক অডিও রেকর্ডিংটি প্রকাশ্যে আসলো।

প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিরও কঠোর সমালোচনা করেছেন ম্যারিয়ানে ট্রাম্প। তার মতে, এই নীতি বাচ্চাদের তাদের বাবা-মা থেকে আলাদা করে দেবে।

“নিজের মতো করে তিনি (ট্রাম্প) সব করতে চান। তার নীতি নৈতিকতা বলতে কিছুই নেই। তার টুইটগুলো খেদ এবং মিথ্যায় ভরা, ও মাই গড।”

অভিবাসন নীতি প্রসঙ্গে রেকর্ডিংয়ের একপর্যায়ে ম্যারিয়ানে বলেন, “এটা পুরোপুরি কপটতা। এটা কপটতা এবং নিষ্ঠুরতা। ডোনাল্ড নিষ্ঠুর।”

গোপন রেকর্ডিংটি ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্প কর্তৃক করা হয়েছে বলে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে।

গত মাসে ম্যারি চাচা ট্রাম্পের সমালোচনা করে একটি আত্মজীবনী বই প্রকাশ করেন। স্মৃতিকথা বিষয়ক বইটির নাম ‘টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাও মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান’। কিভাবে ট্রাম্প পরিবার থেকে বিভাবে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মানুষটি গড়ে উঠেছে বইটিতে তা উঠে এসেছে।

বইটি প্রকাশিত হওয়ার প্রথম দিনই বিক্রি হয় প্রায় ১০ লাখ কপি। বইটি প্রকাশ রোখার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেননি সদ্য প্রয়াত ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প। এটিকে ‘মিথ্যাবাদিতার বই’ বলে উল্লেখ করেছিল হোয়াইট হাউস।

নিজের স্মৃতি কথায় ম্যারি উল্লেখ করেছেন ট্রাম্প চাচা জালিয়াতি করে কলেজে ভর্তি হয়েছিলেন। রেকর্ডিংয়ে ট্রাম্পের শিক্ষা জীবনের সেই বিব্রতকর ব্যাপারটিও উঠে এসেছে।

এ ব্যাপারে বেরিকে বলতে শোনা যায়- “কাউকে দিয়ে পরীক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিল বলেই সে (ট্রাম্প) পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল।” বেরি জানান, ট্রাম্পের হয়ে পরীক্ষা দেওয়া লোকটির নামও মনে আছে তার।

তবে বিস্ফোরক এই রেকর্ডিং নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস থেকে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION