শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

আবারো বিক্ষোভ-কারফিউ,যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে পুলিশের গুলি

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রে পুলিশি হামলার শিকার হয়েছে আরও এক কৃষ্ণাঙ্গ। পুলিশ তাকে একের পর এক গুলি করলেও প্রাণে বেঁচে যান তিনি।

বিবিসি জানায়, উইসকনসিন রাজ্যের কেনোশা শহরে রবিবার বিকেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই শহরজুড়ে বিক্ষোভে নামে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয় কোনাশায়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিরস্ত্র ওই ব্যক্তিকে পুলিশ বেশ কয়েকটি গুলি করেছে, এরপর রবিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ওই ব্যক্তিকে জ্যাকব ব্লেইক বলে শনাক্ত করেছেন উইসকনসিনের গভর্নর টনি এভাস। এ ঘটনার প্রতিবাদে লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ও ককটেল ছুড়ে মারে।

এক বিবৃতিতে কেনোশার পুলিশ বিভাগ স্বীকার করে যে, কৃষ্ণাঙ্গকে গুলি করার ঘটনায় জড়িত ছিল পুলিশ। রবিবার বিকেল ৫টায় ‘গৃহবিবাদের একটি ঘটনায়’ সাড়া দিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর গুলিবর্ষণের এ ঘটনা ঘটে।

বিবৃতিতে জানানো হয়, আহত হওয়ার পর ওই ব্যক্তির পাশে দাঁড়ায় পুলিশই, তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়িতে ওঠার সময় জ্যাকবকে পেছন থেকে গুলি করে একজন পুলিশ কর্মকর্তা। তবে কী কারণে ওই ব্যক্তিকে গুলি করা হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি পুলিশ।

ঘটনায় ক্ষুব্ধ শহরবাসী রাস্তায় মিছিল করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের দিকে ইট-পাটকেল ও ককটেল ছুড়ে মারছে বিক্ষোভকারীরা।

এতে একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। শহরে বেশ কয়েক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পরদিন সোমবার সকাল ৭টা পর্যন্ত শহরজুড়ে কারফিউ জারি করে।

এর আগে ২৫ মে মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের নির্যাতনে শিকার হয় মৃত্যু হয় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের। এরপর দেশটি জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ শুরু হয়। পুরো বিশ্বে সে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION