শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীর নলকূপের গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স, আজই শুরু হচ্ছে মুখ বন্ধের অপারেশন কক্সবাজারের স্কুলে বদলাচ্ছে চিত্র, জেন্ডার সমতা ও সক্ষমতায় এগোচ্ছে শিক্ষার্থীরা রোনালদোর ৯৮৭ গোল: হাজারের মাইলফলক থেকে দূরে আর ১৩ টেকনাফে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার সাবেক এমপি বদির ছেলে শাওন আরমানসহ চারজনকে আটকের দাবি হাসপাতালের বারান্দায় আপত্তিকর অবস্থায় কারারক্ষী ও কলেজছাত্রী আটক স্বর্ণদ্বীপে যৌথ মহড়া পরিদর্শন, সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী পর্যটন মৌসুমেও পর্যটক সংকটে কক্সবাজার, বিপাকে পর্যটননির্ভর ব্যবসা বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান ইতিহাস গড়ে এমএলএসের বর্ষসেরা ‘মাইসা’ নিয়ে নতুন বিপত্তি, কী বললেন রাশমিকা?

ইরানে নিষেধাজ্ঞার প্রস্তাব নাকচ জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালে (স্ন্যাপব্যাক) জাতিসংঘের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন সংস্থাটির নিরাপত্তা পরিষদের প্রধান। পরিষদের ১৫ দেশের মধ্যে ১৩টি দেশ বিরোধিতা করায় এই ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার দিয়ান ত্রিয়ানস্য দজনী।আগস্টে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করা দজনী মঙ্গলবার কাউন্সিল মিটিংয়ে তার এই সিদ্ধান্তের কথা জানান।

নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ মনে করছে, যুক্তরাষ্ট্র দুই বছর আগে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় এই চুক্তির আওতায় ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালুর অধিকার নেই ট্রাম্প প্রশাসনের।

যুক্তরাষ্ট্র আবার জাতিসংঘের এমন অবস্থানে আক্রমণাত্মক বিবৃতি দিয়েছে। দেশটির রাষ্ট্রদূত বলেছেন, সন্ত্রাসীদের সমর্থন করছে জাতিসংঘ।

পরমাণু কার্যক্রম নিয়ে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির ঐতিহাসিক জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি স্বাক্ষর হয়।

ওবামা প্রশাসনের সময়কার এ চুক্তি থেকে পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয় ট্রাম্প প্রশাসন।

ফলে এ চুক্তি বাস্তবায়নের জন্য তাদের বর্তমান প্রচেষ্টা এবং ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালুর দাবি পুরোপুরি অবান্তর বলে মনে করছে জাতিসংঘ।

এর আগে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বাড়াতে নিরাপত্তা পরিষদে তোলা যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ। গত শুক্রবারের এ ভোটাভুটিতে শুধু ডমিনিকান রিপাবলিকের ভোট পায় দেশটি।ইরান ও প্রভাবশালী দেশগুলোর মধ্যে হওয়া ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ আগামী অক্টোবরে শেষ হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION