শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

সিনেমা হল মালিক-কর্মচারিদের পাশে দাড়ালেন দেব

বিনোদন ডেস্ক:

করোনা সংকটের আবহে মাসের পর মাস বন্ধ পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলি। খোলার তেমন সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। একগুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছে বটে, কিন্তু তাতে কোনো লাভ হওয়ার আশা দেখছেন না হলমালিকরা। এমন পরিস্থিততে হলমালিক ও সিনেমা হলের কর্মচারীদের পাশে দাঁড়ালেন দেব। তাদের হয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে সিনেমা হল খোলার আবেদন জানালেন অভিনেতা-সাংসদ।

জুলাই মাসের শেষের দিকেই শোনা গিয়েছিল, তথ্য মন্ত্রনালয়ের পক্ষে আগস্টেই সিনেমা হলের দরজা খোলার আবেদন জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের কাছে। কিন্তু বাস্তবে তা কার্যকর হয়নি। তার আগে কেন্দ্রের কাছে সুরক্ষাবিধি নিয়ে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আর কার্যকর করা হয়ে ওঠেনি। এরপরই শোনা যায়, সেপ্টেম্বরে নির্দিষ্ট শর্ত মেনে খুলতে পারে সিনেমা হল-মাল্টিপ্লেক্সগুলি। কিন্তু তারও তেমন কোনও আশা দেখা যাচ্ছে না। এমন অবস্থায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সিনেমা হলের মালিকরা। মাসের পর মাস কাজ না থাকায় অর্থাভাবে ভুগছেন হলের কর্মচারীরাও। সিনেমা হল খোলার আশা না দেখে অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমা রিলিজের পথে হাঁটছেন।

এমন পরিস্থিতিতেই টুইটারে সিনেমা হল বাঁচানোর আবেদন জানালেন দেব। #SupportMovieTheaters #SaveCinemas লেখা ছবি শেয়ার করে দেব লিখেছেন, ‘কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রুজিরুটি নির্ভর করে। প্রকাশ জাভড়েকরজিকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION