শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’

করোনায় অবসরের পর শ্যুটিংয়ে ফিরলেন আলিয়া

বিনোদন ডেস্ক:

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন বলিউড তারকারা। এছাড়া সিনেমার শুটিংও বন্ধ ছিল। তবে ধীরে ধীরে আবারো শুটিং শুরু হচ্ছে।দীর্ঘদিন পর আবারো শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী আলিয়া ভাট। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি বুমেরাং ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেখানে লিখেছেন, ‘আজকে কি দিন? শুটিংয়ের দিন।’ তবে কিসের শুটিং করছেন তা জানাননি তিনি।
বর্তমানে আলিয়ার ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এছাড়া আয়ান মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শুটিং বাকি রয়েছে। পাশাপাশি এই অভিনেত্রী এস এস রাজামৌলি পরিচালিত ‘ট্রিপল আর’ সিনেমার শুটিং শুরু করবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত ‘সড়ক টু’ সিনেমা। তবে দর্শক সমালোচকদের কাছ থেকে নেতিবাচক সাড়া পেয়েছে এটি। মুক্তির পর দিন ইন্টারনেট মুভি ডেটাবেজে (আইএমডিবি) এর রেটিং ছিল ১.১। শুধু তাই নয়, সিনেমাটির ট্রেইলার এখন পর্যন্ত বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ডিজলাইক পাওয়া ভিডিও। অন্যদিকে, ভারতে ইউটিউবে সবচেয়ে ডিজলাইক পাওয়া ভিডিও এটি।

‘সড়ক টু’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালকের আসনে ফিরেছেন মহেশ ভাট। আলিয়া ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর, যীশু সেনগুপ্ত প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION