শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

সুশান্ত আত্মহত্যা: অবেশেষে অভিনেত্রী রিয়া গ্রেপ্তার

ভয়েস বিনোদন ডেস্ক:

মাদক কাণ্ডে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে তাকে গ্রেপ্তার করা হয়। ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছ।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমেধ্য গ্রেপ্তারের মেমো তৈরি হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবহার ও সংগ্রহের বিষয়ে প্রমাণ পাওয়া গেছে। এখন এই অভিনেত্রীর মেডিক্যাল টেস্ট এবং এরপর তাকে আদালতে হাজির করানো হবে।

এ প্রসঙ্গে রিয়ার আইনজীবী বলেন, ‘রিয়ার গ্রেপ্তারের ঘটনা ন্যায়বিচারের প্রহশন।’ সুশান্তকে মাদকাসক্ত উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তিনটি রাষ্ট্রীয় এজেন্সি একজন নারীকে হেনস্তা করছে, যিনি এক মাদকাসক্তের সঙ্গে প্রেমের সম্পর্কে জাড়িয়েছিলেন।’

এদিকে রিয়া গ্রেপ্তারের পর সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের একটি পোস্টে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন।’

গত ২৬ আগস্ট রিয়া ও তার ভাই সৌমিক চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইন, ১৯৮৫ অনুযায়ী ২০, ২২, ২৭, ২৯ ধারায় দিল্লিতে মামলা দায়ের করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর এ বিষয়ে তদন্ত শুরু হয়। রিয়া ছাড়াও এই ঘটনায় ইতোমধ্যে সৌভিক, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রাঁধুনী দিপেশ সাওয়ান্তসহ কয়েকজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এখানেই শেষ নয়, মাদক কাণ্ডে জড়িত এমন ২৫ জন বলিউড তারকার তালিকা তৈরি করেছে এনসিবি বিশেষ টিম। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION