মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

তুরুস্ককে ঠেকাতে প্রচুর সামরিক সরঞ্জাম কিনতে গ্রীস

আন্তর্জাতিক ডেস্ক:

ভূমধ্যসাগরের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে তুরস্কের সঙ্গে অব্যাহত উত্তেজনার মধ্যে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম কেনাসহ সামরিক বাহিনীর শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।ফ্রান্স থেকে ১৮টি রাফালে যুদ্ধবিমান, চারটি মাল্টিপারপাস ফ্রিগেট এবং চারটি নেভি হেলিকপ্টার কেনা হবে বলে তিনি জানান।

আরও ১৫ হাজার সেনা রিক্রুটের ঘোষণা দিয়ে গ্রিক প্রধানমন্ত্রী বলেন, ট্যাংক-বিধ্বংসী নতুন অস্ত্র, নেভি টর্পেডো এবং বিমান বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র কেনা হবে। নতুন চারটি ফ্রিগেট আপডেট করা হবে। এতে কয়েক হাজার কর্মসংস্থানও হবে।

সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, রবিবার সংবাদ সম্মেলনে এসব অস্ত্র ক্রয়ের খরচ এবং কোন কোন দেশ থেকে সেগুলো কেনা হবে তা বিস্তারিত তুলে ধরা হবে।

ভূমধ্যসাগরের তুর্কি এবং তুর্কি সাইপ্রাস অংশে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক জাহাজ পাঠালে গ্রিসের সঙ্গে উত্তেজনা তৈরি হয়।

বিচ্ছিন্ন দ্বীপের মালিকানার ভিত্তিতে ওই এলাকাকে নিজেদের দাবি করে গ্রিস। অন্যদিকে মূল ভূখণ্ডকে ভিত্তি ধরে ওই এলাকায় নিজেদের মালিকানা করে আসছে তুরস্ক।

এ নিয়ে বিতর্কিত এলাকায় তুরস্ক ও গ্রিস পাল্টাপাল্টি নৌ-মহড়ার আয়োজন করে। দু’দেশের এই উত্তেজনার মধ্যে গ্রিসের সমর্থনে ওই এলাকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান পাঠায় ফ্রান্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION