মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

গত ২৪ ঘণ্টায় আবারও কমলো মৃত্যুর সংখ্যা

করোনাকাল, ফাইল ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন চার হাজার ৮৮১ জন। একইসময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯২৩ জন, করোনা থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৫২ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন। এখন পর্যন্ত করোনাতে সরকারি হিসাব অনুযায়ী মোট শনাক্ত হয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৮০৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশে করোনায় ৩৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তবে এর আগের দিন বুধবার (১৬ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছিলেন ২১ জন। বৃহস্পতিবারের তুলনায় আজ শুক্রবার পুনরায় মৃত্যুর সংখ্যা কমলো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯৫টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১২ হাজার ৮১৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭৩০টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছেন ১৭ লাখ ৯৬ হাজার ৫০৯টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ২৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭২ দশমিক ৯৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে পুরুষ ১৬ জন, আর নারী ছয় জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেছেন তিন হাজার ৮০৪ জন, আর নারী মারা গেছেন এক হাজার ৭৭ জন। শতকরা হিসেবে পুরুষ ৭৭ দশমিক ৯৩ শতাংশ এবং নারী ২২ দশমিক শূন্য সাত শতাংশ। ২২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন আর বাড়িতে মারা গেছেন একজন।

মারা যাওয়াদের বয়স বিবেচেনায় অধিদফতর জানিয়েছে, ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন আট জন এবং ৪১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন দুই জন।

তাদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন, সিলেট বিভাগে দুই জন এবং রাজশাহী, খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৯২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন, খুলনা বিভাগে ২৫১ জন, বরিশাল বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৪২৩ জন, সিলেট বিভাগে ১০০ জন এবং ময়মনসিংহ বিভাগে চার জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যুক্ত হয়েছেন এক হাজার ৩৬৬ জন, আর ছাড়া পেয়েছেন এক হাজার ৪১৩ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ২১ হাজার ৭৯৬ জন, আর ছাড়া পেয়েছেন চার লাখ ৭৪ হাজার ১৫২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৬৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ২৭৭ জন, আর ছাড়া পেয়েছেন ৫৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৭৮ হাজার ৪১৭ জন, ছাড়া পেয়েছেন ৬১ হাজার ৪৯৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৯২২ জন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION