শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

শাহরুখের যে বিষয়টি কাজলের পছন্দ

ভয়েস বিনোদন ডেস্ক:

বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় জুটি শাহরুখ খান ও কাজল। বাজিগর, করণ অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, দিলওয়ালে’র মতো সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

ব্যক্তিগত জীবনেও শাহরুখের সঙ্গে কাজলের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এই অভিনেতার কোন বিষয়টি সবচেয়ে পছন্দ করেন কাজল? মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেখানেই প্রশ্নটি ছুড়ে দেন এক ভক্ত।

প্রশ্নের উত্তরে টুইটে কাজল লেখেন, ‘তার অসাধারণ কর্মশক্তি।’

এদিকে অপর এক ভক্ত সিনেমায় কাজলের প্রিয় চরিত্র কোনটি তা জানতে চান। এই অভিনেত্রী জানান, কুচ কুচ হোতা হ্যায় সিনেমার অঞ্জলি চরিত্রটি তার ভীষণ পছন্দ। শুধু তাই নয়, বাস্তব জীবনে নিজের সঙ্গে এই চরিত্রের অনেক মিলও পান তিনি।

করোনাভাইরাসের কারণে বর্তমানে লকডাউন চলছে। এজন্য ঘরেই কাটছে তার সময়। এই অভিনেত্রী জানান, রান্না থেকে সম্পূর্ণ অবসর নিয়েছেন তিনি। তবে খাবার খেতে খুবই পছন্দ করেন। পছন্দের বিষয় ও জিম করেই সময় পার করছেন।

সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION