বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

মুজিববর্ষ উপলক্ষ্যে সেনা পরিবার কল্যান সমিতি’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষ্যে সেনা পরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল কর্তৃক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ।

ভয়েস প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  উপলক্ষে কোমলমতি শিশুদের মাঝে জাতির জনকের জীবনাদর্শ ও দেশপ্রেমের বীজ বপন করতে এক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

আজ ২০ সেপ্টেম্বর (রবিবার)-সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে কোমলমতি শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপন অভিযান এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছোট্ট সোনামণিদের  উৎসাহ ও প্রেরণা যোগান  সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার অঞ্চল এর সম্মানিত সভানেত্রী বেগম শারমিন মাঈন।

অনুষ্ঠান উপলক্ষ্যে অদ্য ১১০০ ঘটিকায় রামু সেনানিবাসের সেনাপরিবার কল্যান সমিতি প্রাঙ্গনে ‘কলকন্ঠ ক্লাব’ এর ছোট্ট বন্ধুরা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত চিত্রকর্ম এর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।  সোনামণিদের অঙ্কিত মহান মুক্তিযুদ্ধের ছবি ও জাতির পিতার  প্রতিকৃতি  আগত সকল অতিথিদের মনে দাগ কাটে। অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের তাদের সুন্দর চিত্রকর্মের জন্য সম্মানিত সভানেত্রী সেনাপরিবার কল্যান সমিতি কক্সবাজার কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া বয়স ভিত্তিক ২টি দলের  সেরা ০৬ জন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীকে স্মরণ রাখার জন্য সেনাপরিবার কল্যান সমিতির সম্মানিত সভানেত্রীর উপস্থিতিতে সমিতি প্রাঙ্গণে  ফলজ ,বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ক্ষুদে সদস্যরা ।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর ২০২০ তারিখ লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল কর্তৃক “Hasina A Daughter’s Tale” প্রামাণ্য চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চলের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। জাতির পিতার আদর্শ ও দেশপ্রেম এর মহান শিক্ষায় যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতে পারে  সেই লক্ষ্যে সম্মানিত সভানেত্রীর নেতৃত্বে সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চল ও লেডিস ক্লাব কক্সবাজার অঞ্চল এই মহতী উদ্যোগ গ্রহণ করে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION