বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

সাগরে মাছ ধরার নৌকা ডুবিতে ১২ জেলে উদ্ধার, নিখোঁজ ৩

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলার ডুবির ঘটনায় ১২ মাঝি-মাল্লা উদ্ধার করা হয়েছে। এঘটনায় এখনো ৩ জন জেলে নিখোঁজ রয়েছে।রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা পর্যন্ত ভাসমান অবস্থায় কক্সবাজার নাজিরারটেক ও লাবণী পয়েন্ট থেকে তাদেরকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।

জীবিত  উদ্ধার হওয়া জেলেরা  জানিয়েছে, রবিবার সকালে এফবি মনোয়ারা একটি ফিশিং ট্রলার কক্সবাজার শহরের নাজিরারটেক পয়েন্ট হয়ে সাগরে মাছ ধরতে যায়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সন্ধ্যায় সোনাদিয়া উপকূলে ফিশিং ট্রলারটি হঠাৎ ডুবে যায়। এসময় সাঁতার কেটে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ১২ জন মাঝি-মাল্লা উদ্ধার হলেও ৩ জন নিখোঁজ রয়েছে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যূরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, নিখোঁজ মাঝি-মাল্লাদের উদ্ধার তৎপরতা চলছে। জীবিত উদ্ধার জেলেরা সুস্থ রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION