রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

বিডিনিউজের প্রধান সম্পাদকের জামিন বহাল আপিলেও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

ভয়েস নিউজ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে হাইকোর্টের আগাম জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন শুনানি নিয়ে সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আপিল বিভাগের এই বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবু বকর সিদ্দিকী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশিদ আলম খান। বিডিনিউজ সম্পাদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

এর আগে গত আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আজ সেটির শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৩০ জুলাই এ সংক্রান্ত মামলা করেছিল দুদক। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় করা মামলাটির এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি ওই টাকা অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ অক্টোবর দিন রেখেছেন। এর আগে গত ২৬ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন। চলতি সপ্তাহে এ জামিন আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পরই আপিলের অনুমতি চেয়ে আবেদন করে দুদক; যেখানে হাইকোর্টের দেয়া জামিন বাতিল চাওয়া হয়েছে। সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION