বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

দুর্ঘটনা চকরিয়ায়:সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত-৫

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় ফণীন্দ্র বড়ুয়া (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় সহাসড়কে চলাচলরত একটি ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে পাঁচজন যাত্রী কমবেশি আহত হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। আজ ২১ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ বড়ুয়া পাড়া রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত ফণীন্দ্র বড়ুয়া চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়া পাড়া এলাকার মৃত সতিষ চন্দ্র বড়ুয়ার ছেলে।

স্থাণীয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার অভিমুখি একটি সিমেন্ট বোঝাই ট্রাক সোমবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভাঙ্গারমুখ বড়–য়া পাড়া রাস্তার মাথা এলাকায় পৌছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশদিয়ে চলাচলরত পথচারী ফণীন্দ্র বড়ুয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় সহাসড়কে চলাচলরত একটি ব্যাটারী চালিত ইজিবাইকও (টমটম) ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে পাঁচজন যাত্রী কমবেশি আহত হয়। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। দূর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে পৌর সদরের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান চকরিয়া নিউজকে বলেন, দূর্ঘটনায় নিহত ফণীন্দ্র বড়ুয়ার লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া পাশাপাশি এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহন চলমান রয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION