বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নিখোঁজ আশরাফুল মুহাম্মদ তোফাইল। ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
গতকাল কক্সবাজার থেকে মহেশখালী অভিমুখী একটি ঘামবোট ডুবিতে নিখোঁজ হন তোফাইল মাহামুদ (২২)। সেই থেকে এখনো তাকে উদ্ধার করা যায়নি। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার মহেশখালী নৌ পথের বাঁকখালী মোহনায় এই ঘটনা ঘটে।
তোফাইলের পরিচয়: তোফাইল মাহামুদ মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের নাগু মিয়ার পুত্র ও সে চট্টগ্রাম কলেজের অনার্সের ছাত্র। ।
তথ্যমতে, আগে থেকেই বাঁকখালীর হারি (স্থানীয় ভাষায়) বয়া সংলগ্ন এলাকায় বালি ভর্তি একটি টেংকার অবস্থান করছিল। ৬নং জেটি ঘাট থেকে মহেশখালী অভিমুখে গোরকঘাটা সিকদার পাড়ার আব্দু সবুরের মালিকানাধীন ও বশির মাঝির চালিত ৩৮ জনের একটি যাত্রীবাহী গামবোট যাত্রী নিয়ে ৬নং ঘাট ছাড়ে। স্রোতের গতিতে ৩৮জন যাত্রী নিয়ে আসা ঘামবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে টেংকারের পাশ কাটতেই উত্তর দিক থেকে মাছ ভর্তি একটি ফিশিংবোট যাত্রী বাহী ঘামবোটে সজোরে ধাক্কা দেয়। এসময় ৩জন যাত্রী বাঁকখালী নদীতে পড়ে যায়। বোটের মাঝিসহ অপর যাত্রীরা ২জন যাত্রীকে উদ্ধার করতে পারলেও তোফাইলকে নিখোঁজ হয়ে যায়।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান বলেন, কোস্টগার্ড এবং তার স্বজন ও প্রশাসনের লোকজন উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। চেষ্টা করা হচ্ছে যাতে জীবিত উদ্ধারের।
ভয়েস/জেইউ।