বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে প্যারাবনে ভেসে এলো এক অজ্ঞাত ব্যক্তির লাশ। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করতে গেছে পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্যারাবনে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে উদ্ধারের জন্য একদল পুলিশ পাঠানো হয়েছে। খবর নিয়ে জানা গেছে, লাশটি বয়স আনুমানিক ৩৫/৪০বছর হতে পারে। তার পরনে হাফ প্যান্ট ও গায়ে ফুলহাতা একটি গেঞ্জি রয়েছে। তাতে মনে হচ্ছে লাশটি কোনো জেলের হবে।
ওসি জানান, গোরক ঘাটার জেটি এলাকায় সাগরে তীরে আরো এক শিশুর লাশ ভেসে এসেছে জানা গেছে। এই বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
ভয়েস/আআ