বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় অসচ্ছ্ল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে চিকিৎসা-সহায়তার চেক বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়।
২৮জন প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লক্ষ ৮০ হাজার টাকার চিকিৎসা-সহায়তার চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুনোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের পাশে সবসময় রয়েছেন।আর প্রধানমন্ত্রীর সুযোগ্যকন্যা সায়মা ওয়াজেদ তাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া সকলকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তিদের পাশে থাকার আহবান জানান জেলা প্রশাসক।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি বক্তব্য রাখেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন সফি।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: তৈয়ব আলীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা,অরুণোদয়ের শিক্ষক-শিক্শিকা চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন্।
ভয়েস/আআ