বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

মহেশখালী নদীতে দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রের মরদেহ ২দিন পর উদ্ধার

এস. এম. রুবেল, মহেশখালীঃ
কক্সবাজার মহেশখালী নৌপথে দুর্ঘটনায় নিখোঁজ কলেজ ছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইলের মরদেহ সোনাদিয়া দ্বীপের মগচর নামক স্থানে ভেসে এসেছে বলে নিশ্চিত করেছে স্বজনরা। এ খবর পাওয়ার পর স্পীড বোট যোগে স্বজন, মহেশখালী উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান।

তোফাইলের বন্ধু রায়হান জানান, হাতের জন্ম চিহ্ন দেখে মরদেহটি তোফাইলের বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় কক্সবাজার থেকে মহেশখালী আসার পথে যাত্রীবাহী গামবোটকে মাছ ধরার খুটাজালের বোট ধাক্কা দেয়। এতে তোফাইল পানিতে পড়ে নিখোঁজ হয়। তোফাইল উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, নিহত তোফাইল ২০১৬ সালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে মহেশখালী কলেজ থেকে এইচ এস সি পাশ করে চট্টগ্রাম কলেজে অনার্সে অধ্যায়ণরত ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION