বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

ঘাটের অব্যস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন তোফাইলের সহপাঠীদের

২ দিন পর নদীতে দুর্ঘটনায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার: সহপাঠীদের মানববন্ধন

এস. এম. রুবেল, মহেশখালীঃ

কক্সবাজার মহেশখালী নৌপথে দুর্ঘটনায় নিখোঁজ কলেজ ছাত্র আশরাফুল মুহাম্মদ তোফাইলের মরদেহ ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় সোনাদিয়া দ্বীপের মগচর নামক স্থান থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা গিয়ে মরদেহটি তোফাইলের বলে নিশ্চিত হন।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান, সোনাদিয়া মগচরে একটি মরদেহ ভেসে আসার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পরে মহেশখালী ঘাটে এনে স্বজনদের তোফাইলের মরদেহ হস্তান্তর করা হয়। এসময় নবাগত ইউএনও স্বজনদের শান্তনা দিয়ে জানান, তোফাইলের অভাব পূরণ করা কোন ভাবেই সম্ভব নয়। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন ঘাটের অব্যবস্থা দূরীকরণের জন্যে। এছাড়াও মহেশখালী-কক্সবাজার নৌপথে প্রত্যেক বোটে লাইফজ্যাকেট রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং প্রশাসন তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করবেন বলে জানান।

মশেখাখালী ঘাটে লাইফ জ্যাকেট পরতে যাত্রীদের সতর্ক করছে সহকারি কমিশনার (ভূমি) মহেশখালী, সুইচিং মং মারমা।

পরে বিকেল ৪টায় উপজেলার সিপাহীর পাড়ায় তোফাইলের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় স্বজন ও সহপাঠীদের আর্তনাদে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

অপরদিকে একই দিন সকাল ১০টায় উপজেলা চত্বরে ঘাটের অব্যস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন করেছে নিহত তোফাইলের সহপাঠীরা। তারা এসময় ঘাটের বিভিন্ন অনিয়ম তুলে ধরে সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন।

বাঁকখালী নদীতে যাত্রীবাহী নৌকা থেকে পড়ে নিখোজ চট্টগ্রাম কলেজ ছাত্র অাশরাফুল মোঃ তোফাইল এর বাড়ী গিয়ে বিধবা মাকে সান্তনা জানান মহেশখালী উপজেলার (ইউএনও) মোঃ মাহাফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। এসময় নিখোজ তোফাইলের মার সাথে কথা বলের শান্তনা দেন।

উল্লেখ্য যে, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় কক্সবাজার থেকে মহেশখালী আসার পথে যাত্রীবাহী গামবোটকে মাছ ধরার খুটাজালের বোট ধাক্কা দেয়। এতে তোফাইল পানিতে পড়ে নিখোঁজ হয়। তোফাইল উপজেলার ছোট মহেশখালীর সিপাহীর পাড়া গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, নিহত তোফাইল ২০১৬ সালে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৮ সালে মহেশখালী কলেজ থেকে এইচ এস সি পাশ করে চট্টগ্রাম কলেজে অনার্সে অধ্যায়ণরত ছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION