বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন আগে ঝাঁপ দাও, তারপর যত খুশি ভেবো : স্পর্শিয়া বিজিবির চেকপোস্টে এসে আত্মনমর্পন: মিয়ানমারের বাহিনীর ১৪ জন আটক মাতারবাড়িতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘন্টা পর সচল মহেশখালীতে দুই টার্মিনে ফুরিয়ে আসছে গ্যাসের মজুত, কার্গোর অপেক্ষায় সাধারণ মানুষ ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি প্রিন্সেস ডায়ানার অজানা কথা জানাতে নতুন বই লিখলেন ভাই অস্ট্রেলিয়া-বধের পুরস্কার, টেস্ট র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-মিরাজ-হাসানের ইসলাম মানব কল্যাণের ধর্ম রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা

কক্সবাজারে ৮ ওসি সহ ৩৭ পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব পেলেন যারা

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের ৮ থানার ওসিসহ ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি করার পর ওই থানাগুলোতে নতুন ৮ জনকে ওসির দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে আরও ২৯ জন পরিদর্শককে কক্সবাজারে পোস্টিং দেয়া হয়েছে।

সোমবার ও বুধবার পৃথকভাবে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কক্সবাজারে পোস্টিং হওয়া অফিসারদের শুক্রবার সকালে চট্টগ্রাম রেঞ্জে যোগদান করতে বলা হয়েছে।

কক্সবাজারে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত আট থানার ৮ অফিসার ইনচার্জ (ওসি) হলেন- সাতক্ষীরা জেলা থেকে শেখ মুনির উল গিয়াস, সিরাজগঞ্জ জেলা থেকে মো. হাফিজুর রহমান, সুনামগঞ্জ জেলা থেকে আহম্মদ সনজুর মোরশেদ, নওগাঁ জেলা থেকে মো. আব্দুল হাই, গোপালগঞ্জ জেলা থেকে শাকের মোহাম্মদ যুবায়ের, নীলফামারী জেলা থেকে কেএম আজমিরুজ্জামান, ডিএমপি ঢাকা থেকে মো. সাইফুর রহমান মজুমদার ও মৌলভীবাজার জেলা থেকে মো. জালাল উদ্দিন।

এছাড়া কক্সবাজার জেলার জন্য যে ২৯ জন পুলিশ পরিদর্শক পোস্টিং হয়েছেন তারা হলেন- ঢাকা জেলা থেকে কানন সরকার, পিবিআই ঢাকা থেকে শেখ মো. আলী, মানিকগঞ্জ জেলা থেকে নুর মোহাম্মদ, মুন্সিগঞ্জ জেলা থেকে গাজী সালাউদ্দিন, রাজশাহী জেলা থেকে মো. আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা থেকে মো. আশরাফ হোসেন, বাগেরহাট জেলা থেকে মো. মাহতাবুর রহমান, বাগেরহাট জেলা থেকে মো. সেলিম উদ্দিন, কুষ্টিয়া জেলা থেকে আবদুল আলীম, রাজশাহী জেলা থেকে ফরহাদ আলী, বগুড়া জেলা থেকে আশিক ইকবাল, পিরোজপুর জেলা থেকে কামাল হোসেন, মৌলভীবাজার জেলা থেকে অরুপ কুমার চৌধুরী, সিলেট জেলা থেকে মো. লুৎফুর রহমান, গাইবান্ধা জেলা থেকে মো. এমরানুল কবির, পঞ্চগড় জেলা থেকে মো. রবিউল ইসলাম, ময়মনসিংহ জেলা থেকে খোরশেদ আলম, শেরপুর জেলা থেকে মো. আশরাফুল কবির খান, নেত্রকোনা জেলা থেকে আনসারুল ইসলাম, সিআইডি ঢাকা থেকে মো. নাজমুল আলম চৌধুরী, এসবি ঢাকা থেকে মো. রুকনুজ্জামান, এসবি ঢাকা থেকে মাসুদুর রহমান, এসবি ঢাকা থেকে হাবিবুর রহমান, পিবিআই ঢাকা থেকে মো. জুয়েল ইসলাম, সিআইডি ঢাকা থেকে এবিএম মাইনুল হাসান, সিআইডি ঢাকা থেকে মো. আবদুল হালিম, সিআইডি ঢাকা থেকে বিপুল চন্দ্র দে, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে চন্দন কুমার চক্রবর্তী ও পিবিআই ঢাকা থেকে ওয়ালী উদ্দিন আকবর।

এই বদলির আগে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএমসহ জেলা পুলিশের শীর্ষ ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার পুলিশের পুরো সেটআপ চেঞ্জ হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION