বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

কক্সবাজারে তথ্য অধিকার দিবস পালনের র‌্যালি।

ভয়েস প্রতিবেদক:

“তথ্য অধিকার, সংকটের হাতিয়ার” এ প্রতিপাদ্যে কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতামূলক সড়ক প্রচার গাড়ি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে আয়োজিত আলোচনা সভায় সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা।

এ সময় অনলাইনে যুক্ত হয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জোবায়ের হাবিব এবং মেহেরুন্নাহার, জেলা তথ্য অফিসার মো: শাহ আব্দুর রহিম নুরুন্নবী উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION