মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮

করোনা মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে : ডব্লিউএইচও

সংগৃহীত ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনাভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।

সোমবার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি করোনাভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।

হ্যান্স ক্লুগ আরও বলেন, ‘একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।’

গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেওয়া কভিড-১৯ নামে রোগটি বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়ে।

চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ সাড়ে ৬ হাজারের বেশি। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION