বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৪

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’গ্রুপে মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এসময় এক আনসার সদস্য গুলিবিদ্ধ হয়েছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার রাত ৯ টারদিকে এই তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল ইসলাম।

মোঃ রফিকুল ইসলাম জানান, ‘ উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ও একজন গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। উক্ত ক্যাম্পে বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। সংঘর্ষ থেমে গেছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এরআগে গত ৪ ও ৫ অক্টোবর দু’পক্ষের সংঘর্ষে ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছে। এঘটনায় মঙ্গলবার সকালে র‌্যাব অভিযান চালিয়ে ৯ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। সপ্তাহ ধরে চলমান এ ঘটনায় এ পর্যন্ত ৭ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হলো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION