বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

এবার ইফতার মাহফিল আয়োজন নয় : ধর্ম মন্ত্রণালয়

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী সামাজিক বিচ্ছিন্নতা কার্যক্রম অব্যাহত থাকায় এবারের রমজানে ইফতার মাহফিলের আয়োজন বা এতে যোগদান নিষিদ্ধ করেছে সরকার।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

এই নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও হুশিয়ার করা হয়েছে ওই নির্দেশনায়।

এতে আরো জানানো হয়েছে, প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে রমজান মাসে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন বা যোগদান করতে পারবেন না।

এর আগে, বৃহস্পতিবার এক আদেশে মন্ত্রণালয় জানায়, রমজান মাসে মসজিদে এশা ও তারাবিহর নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ ১২ জন অংশ নিতে পারবেন।

ধর্ম মন্ত্রণালয় এর আগে, মসজিদে জুমার নামাজ আদায় ও জামাত বিষয়ে যেসব নির্দেশনা জারি করেছিল, তাও কার্যকর থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION