মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস: মারা গেছেন ২৩ জন, মোট মৃত্যু ৫ হাজার ৫০০ জন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, এ নিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৫০০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ২০৩ জন। এখন পর্যন্ত ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৫৩ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৭৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। এখন পর্যন্ত ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ২০৩ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ০৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৮ দশমিক ২৯ শতাংশ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৬ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৮ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ২৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২৬৩ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ৪ জন রয়েছেন। ২৩ জনই মারা গেছেন হাসপাতালে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১০২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৩ হাজার ২৪২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ১৬৫ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৬৯ হাজার ৭৯৭ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮৩ হাজার ৩৯ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৫৫৩ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭০০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৯৯ হাজার ৬৮১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৭৩৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪১ হাজার ৫৩ জন।সূত্র: বাংলা ট্রিবিউন

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION