বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঈদগাঁওতে দুর্ঘটনার কবলে পর্যটকবাহি বাস, নিহত ২

ভয়েস প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। রবিবার (১১অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় নিহতরা হলেন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ মুরাদ (৩০) ও কালা ভান্ডারি (৪০)। আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুর রহমান চৌধুরী সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, নোয়াখালী থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী নীলাচল পরিবহনের ঢাকা মেট্রো ব-১৪-২৯৩৭ নং বাসটি মহাসড়কের ঈদগাঁওস্থ ইসলামাবাদ ওয়াহেদর পাড়া অংশে পৌছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে যায়। এতে গাড়ির সামনের পুরো অংশ সম্পুর্ণ দুমড়ে মুচড়ে গিয়ে গাড়িটি বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এসময় ২জন পর্যটক যাত্রী নিহত হয় এবং আরো ১০ যাত্রী আহত হয়। এরমধ্যে মোহাম্মদ মুরাদ ঘটনাস্থলে ও কালাভান্ডারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION