বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৯ উপায় শরীরের উচ্চতা বাড়ানোর

লাইফস্টাইল ডেস্ক:

লম্বা হতে কে না চায়? অনেকে মনে করেন যে লম্বা হওয়ার প্রক্রিয়াটি বংশগত। কিন্তু না, এর পুরোটা সত্য নয়। সঠিক জীবনযাপনে উচ্চতা কিছুটা হলেও বাড়ানো যায়। এখানে শরীরের উচ্চতা বাড়ানোর নয়টি উপায় উল্লেখ করা হলো।

পর্যাপ্ত পুষ্টি: ভালো ভারসাম্যপূর্ণ ডায়েটে শরীরের বিকাশসাধনের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপস্থিতি থাকবে, বিশেষ করে ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড়-মাংসপেশি গঠনের জন্য দরকারি। স্বাস্থ্যকর ডায়েটে শাকসবজি, ফল, প্রোটিন ও কার্বোহাইড্রেটের সমাহার থাকবে। ডাইনিং টেবিলে বাদাম, দুধ, চর্বিহীন মাংস ও শাকসবজি থাকা চাই। প্রতিদিন তিন বেলার খাবারের মাঝে পুষ্টিকর স্ন্যাকস খেতে হবে।
রোদে হাঁটা: সরাসরি রোদে থাকলে শরীর প্রচুর ভিটামিন ডি পাবে। হাড়ের বিকাশসাধনের জন্য শরীরের ভিটামিন ডি প্রয়োজন হয়। কিন্তু বেশিক্ষণ রোদে থাকবেন না। ফর্সা ত্বকের লোকেরা ১৫ থেকে ৩০ মিনিট রোদে থাকতে পারেন। কিন্তু কালো ত্বকের লোকদের ভিটামিন ডি পেতে প্রায় এক ঘন্টা রোদে থাকতে হয়। এর চেয়ে বেশি সময় রোদে কাটালে স্কিন ক্যানসারের ঝুঁকি রয়েছে।

শরীরচর্চা: খেলাধুলা বা পুরো শরীরের ওপর প্রভাব বিস্তারকারী শরীরচর্চা (সিস্টেমিক এক্সারসাইজ) উচ্চতা বাড়াতে ভূমিকা রাখে। কিন্তু তাই বলে কিছুদিনের মধ্যেই লম্বা মানুষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখবেন না। শরীরচর্চা এমনভাবে উচ্চতা বাড়াবে যে টেরও পাবেন না। স্ট্রেচ করলেও কিছু উপকারী প্রতিক্রিয়া পাবেন। যেসব শরীরচর্চায় শরীর সম্প্রসারিত ও দীর্ঘায়িত হয় তা উচ্চতা বৃদ্ধিতে সত্যিই কার্যকর। কিছু স্ট্রেচিং এক্সারসাইজ দিয়ে দিন শেষ করুন, যেমন- হিপ ব্রিজেস ও লেগ স্ট্রেচেস।

স্বাস্থ্যকর দেহভঙ্গি: অনেকে কুঁজো হয়ে বসে থাকেন, কিন্তু এভাবে বসে থাকলে মেরুদণ্ড বেঁকে যায় ও সময়ের আবর্তনে কিছু উচ্চতা কমে যায়। কিন্তু সোজা হয়ে সঠিকভাবে বসলে দৈহিক উচ্চতা বাড়বে। চলাফেরার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। স্বাভাবিক দেহভঙ্গিমায় দিনযাপন করতে হবে।

নিজের ওপর বিশ্বাস: আত্মবিশ্বাসে উচ্চতা বাড়ানোর বিষয়গুলো মেনে চলা সহজ হয়। বিষণ্নতা বা দুশ্চিন্তা নয়, হাসিখুশি থাকুন ও আত্মবিশ্বাসী হোন। আত্মবিশ্বাসে শরীর ও মন উভয়ের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। যদি নিজেকে বিশ্বাস করাতে পারেন যে লম্বা হতে পারবেন, তাহলে উচ্চতা কিছু না কিছু বাড়বে। সূত্র:রাইজিংবিডি.কম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION