বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শুটকী রান্না শিখুন

লাইফস্টাইল ডেস্ক:

আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে খাবারের অনেক বৈচিত্র্য দেখা যায়। কোথাও রান্নায় নারিকেল ব্যবহার করা হয়, তো কোথাও সরষে।কারো বাড়িতে শুঁটকি মাছ ছাড়া খাওয়াই হয় না, কেউ আবার শুঁটকির গন্ধই নিতে পারেন না। তবে আজ আপনাদের জন্য এমন একটি শুঁটকির রেসিপি রয়েছে, এটা যারা খেয়েছেন কখনো তারা তো স্বাদ জানেন। যারা কখনো খাননি, তারাও একবার ট্রাই করুন, প্রিয় খাবারের তালিকায় যোগ হয়ে যাবে খাবারটি। সেই মজার পদটি হচ্ছে চ্যাপা শুঁটকি বড়া। যখন দেশেই পাওয়া যায় দারুণ মজার রেসিপি, আর দেরি কেন? দ্রুত শিখে নিন খুব সহজে।

চ্যাপা শুঁটকি বড়া তৈরির উপকরণ

চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, লাউ বা কুমড়া পাতা ১৫টি।

যেভাবে তৈরি করবেন
শুঁটকি পরিষ্কার করে ধুয়ে বেটে নিতে হবে। কড়াইয়ে এক কাপের চার ভাগের এক ভাগ তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে লবণ, সব গুঁড়া ও বাটা মসলা সামান্য পানি দিয়ে ভালোভাবে কষান। মসলা কষানো হলে শুঁটকি দিন। মসলায় ভালোমতো কষিয়ে তেল ছেড়ে এলে শুঁটকি নামিয়ে ঠাণ্ডা করে নিন।

এবার একটি পাতার ওপর ২ টেবিল চামচ শুঁটকি ভুনা রেখে পাতাটি সুন্দরভাবে মুড়িয়ে নিন যাতে খুলে না যায়। প্রয়োজনে টুথপিকও ব্যবহার করতে পারেন। এভাবে সব বড়া বানিয়ে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে এপিঠ-ওপিঠ কড়া করে ভেজে নিন। শুঁটকি বড়া গরম ভাত দিয়ে পরিবেশন করুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION