বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

স্বামীর বাড়ির আঙ্গিনায় স্ত্রীর লাশ, পুরো পরিবার পলাতক

নিহত আফরোজা বেগম, ঘাতক স্বামী রাকিব হাসান বাপ্পি(ডানে)

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীতে গৃহবধু আফরোজার লাশ মিলল স্বামীর বাড়ির আঙ্গিনায়। অথচ স্বামীর পরিবারের দাবি ছিল নিখোঁজ। ঘাতক স্বামীর পরিবার লাশ পাওয়া যাওয়ার পর পরিবারহসহ পলাতক আছে। এদিকে মহেশখালী থানার পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানাযায়। নিহত আফরোজা মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পূঁইছড়া গ্রামের মোঃ ইসহাকের মেয়ে। আর স্বামী কালারমারছড়া উত্তর নলবিলার বাসিন্দা হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পি।

অনুসন্ধানে জানাযায়, নিখোঁজ হওয়ার ৬ দিন পর গৃহবধু আফরোজার লাশ উদ্ধার করে স্বামীর বাড়ির উঠান থেকে মহেশখালী থানা পুলিশ ১৭ অক্টোবর রাত ১১ টায়। পুলিশের ধারণা হত্যার পর আফরোজার লাশ স্বামী রাকিব হাসান বাপ্পির বাড়ির আঙ্গিনায় মাটির নিচে পুঁতে রেখেছিল।

উত্তর নলবিলা হাসান বশিরের ছেলে রাকিব হাসানের বাড়ির আঙ্গিনা থেকে স্ত্রী আফরোজার লাশ উত্তোলনের দৃশ্য

সূত্রে আরো জানা যায়, বিগত এক বছর পূর্বে উত্তর নলবিলা গ্রামের হাসান বশিরের পুত্র বদরখালী কলেজের খন্ডকালীন প্রভাষক রাকিব হাসান বাপ্পির সাথে আফরোজার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই আছে। এই পারিবারিক কলহের জের ধরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা পর্যন্ত গড়ায়। অবশেষে গত কিছুদিন পূর্বে মামলায় আপোষের মাধ্যমে স্বামী বাপ্পি স্ত্রী আফরোজাকে তার বাড়িে নিয়ে যায়। এরই মধ্যে গত ১২ অক্টোবর বাপ্পির মা রোকেয়া হাসান তার পুত্রবধু আফরোজা নিখোঁজ হয়েছে বলে আফরোজার বাবার বাড়িতে খবর দেয়। নিখোঁজের এই খবরটি আফরোজার পিতার পরিবার মহেশখালী থানায় অবগত করে এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। সেই থেকে আফরোজা নিখোঁজ ছিল। অপরদিকে আফরোজার স্বামী রাকিব হাসান বাপ্পিও পলাতক হয়ে যায়। বাপ্পি কেন পলাতক হলো এ নিয়ে পুরো এলাকায় সন্দেহ সৃষ্টি হয়। এদিকে বিশস্ত সূত্রে খবর পেয়ে এবং বাপ্পির ডিভোর্স দেয়া ১ম স্ত্রীর শিশু কন্যার তথ্য মতে ১৭ অক্টোবর রাত ১১ টায় এএসপি মহেশখালী সার্কেল ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে বাপ্পির ঘরের উঠানের মাটি কুড়ে আফরোজার লাশ উদ্ধার করেন।

আফরোজা বেগমের বড়ভাই মিজানুর রহমান জানান, উত্তর নলবিলা হাসান বশিরের পুত্র রাকিব হাসান বাপ্পীর সাথে হোয়ানক পুঁছড়ার মোঃ ইসহাকের এর মেয়ে আফরোজার পারাবারিকভাবে বিয়ে হয়। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর মধ্যে আফরোজার স্বামী মারা যায় এবং হাসান প্রথম স্ত্রীকে তালাক দিয়েছিলো।

তিনি আরো জানান, রাকিব হাসান বাপ্পীর মা রোকেয়া হাসান গত ১২ অক্টোবর বিকালে আফরোজার বাবাকে ফোন করে জানান, আফরোজা নিখোঁজ হয়ে গেছে। বিষয়টি নিয়ে আফরোজার বাপের বাড়ির লোকজন তৎপর হয় এবং খোঁজাখুঁজি শুরু করে। তার খোঁজ পায়নি। কিন্তু আফরোজার নিখোঁজের সাথে সাথেই পলাতক হয়ে যায় স্বামী হাসান। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে স্থানীয় কালারমারছড়া ফাঁড়ির দায়িত্বশীল পুলিশ ঘটনাস্থলে গেলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। শেষে থানার ওসির পরামর্শে বুধবার থানায় একটি নিখোঁজ ডায়রি করেন আফরোজার বাবা মোঃ ইসহাক।

থানায় করা ডায়রি সূত্রে জানা গেছে, বিয়ের কিছুদিন পর থেকেই হাসান ও তার মা রোকেয়া হাসান গৃহবধূ আফরোজা আকতারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। কয়েকবার অমানুষিক নির্যাতনে গুরুতর আহত হয়েছিলো। এই ঘটনায় আফরোজা আকতার বাদি হয়ে গত ১২ মার্চ আদালতে মামলা দায়ের করেছিলো। কিন্তু মামলার পর দু’পক্ষের মীমাংসার ভিত্তিতে সংসার শুরু করে তারা। কিন্তু বাপের বাড়ি নিয়ে যাওয়ার কয়েকদিন পর থেকে আবারো আফরোজা আকতারকে নির্যাতন করে স্বামী হাসান ও শ্বাশুড়ি রোকেয়া হাসান।

আফরোজার বড়ভাই মিজান দাবি করেন, হাসানের প্রথম স্ত্রীর বাড়ি রাজবাড়ি। তাদের ওই সংসারে একটি মেয়ে রয়েছে। কলহের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়। কিন্তু হাসান আফরোজাকে বিয়ে করার পর আবারো তালাক দেয়া প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ শুরু করে। তার (প্রথম স্ত্রী) ইন্ধনেই আফরোজাকে নির্যাতন করে বলে দাবি মিজানের। প্রথম স্ত্রীর সাথে যোগাযোগ হওয়ায় মূলত অশান্তি শুরু হয়। এমনকি তালাক স্ত্রীর দেয়ার ইন্ধনেই আফরোজার নিখোঁজ ও কোনো অঘটন ঘটার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুল হাই বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পুরো বিষয় তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ঘাতক কে খুঁেজ বের করা হবে।

ভয়েস/জেইউ।

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION