বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সিনহা হত্যা মামলা: বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে করা রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানি ১০ নভেম্বর

নিহত মেজর সিনহা মো. রাশেদ

বিশেষ প্রতিবেদক:

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনী ও অবৈধ দাবি করে আসামী পক্ষের করা ফৌজদারী রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানী আগামী ১০ নভেম্বর দিন ধার্য্য করেছেন আদালত ।

আজ (২০ অক্টোবর) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টারদিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এর আগে পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী এড, মাসুদ সালাহউদ্দিন সিনহার বোন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আগামী ১০ নভেম্বর সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে পুর্নাঙ্গ শুনানির দিন ধার্য করেন আদালত।

শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী এড মোহাম্মদ মোস্তফা, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাড ফরিদুল আলম সহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) এডভোকেট ফরিদুল আলম জানান, মেজর সিনহা হত্যা মামলার বাদী ও সিনহার বোন ঢাকায় থাকেন। তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। তাই বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ কারণে বিচারক মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য্য করেছেন।

মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষের আইনজীবী যে রিভিশন আবেদনটি করেছেন তা সঠিক ও গ্রহণযোগ্য নয়। সেটি আমরা আগামী ধার্য তারিখ আদালতে আইনগতভাবে ব্যাখ্যা দেব।

লিয়াকতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন জানান, গত ৫ আগস্ট ককসবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেন্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কেননা সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পর পরই আরো দুইটি মামলা দায়ের করেছিল। তাই একই ঘটনায় আরেকটি মামলা হতে পারেনা।

উল্লেখ্য, সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামী পুলিশের বহিস্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিল। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানী হয়। শুনানী শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্নাঙ্গ শুনানী ও আদেশের জন্য আজ ২০ অক্টোবর দিন ধার্য করেছিল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION