বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সুস্থ হওয়ায় রেকর্ড গড়ল ইতালি: চব্বিশ ঘন্টায় ৮ হাজার ১৪ জন

ভয়েস নিউজ ডেস্ক :

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে গত সোমবার (৪ মে) থেকে শিথিল হয়েছে লকডাউন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী সুস্থ হয়েছেন। এদিন ৮ হাজার ১৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে করোনা শনাক্তের পর থেকে এটাই সবচেয়ে বেশি সুস্থ হওয়ার রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হলেন মোট ৯৩ হাজার ২৪৫ জন।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্যানুযায়ী, বুধবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৩৬৯ জন। সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৬৮৪। আক্রান্ত মানুষ ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন। সূত্র:বিডি প্রতিদিন।

ভয়েস/জেইউ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION