বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

ভয়েস প্রতিবেদক:
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে মো: জাবের (২৩) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাত চারটার দিকে রেজু আমতলী এলাকার বিপরীতে সীমান্ত পিলার ৪০ হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে এঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবক কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১/ডব্লিউ, ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো: এমদাদ হোসেনের ছেলে।

কক্সবাজার ৩৪ বিজিবি জানিয়েছেন, ‘ রাতের আধারে কিছু বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করে। পরবর্তীতে মাছ ধরা শেষে একই স্থান দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিষ্ফোরণে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে কয়েক জন লোক কাপড়ে মোড়ানো অবস্থায় কাধে করে একটি বস্তু নিয়ে আসতে দেখে বিজিবি টহলদল তাদের তল্লাশী করলে কাপড়ে মোড়ানো বস্তুটি খুলে একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। এসময় নিহত ব্যক্তির সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থাপিত ল্যান্ড মাইন বিষ্ফোরিত হয়ে নিহত হয়েছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহত রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

২০১৭সালে মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের পর থেকে তারা ফের মিয়ানমারের অভ্যান্তরে ঢুকতে না পারে সে জন্য বাংলাদেশ সীমান্ত ঘেঁষে কয়েক কিলোমিটার জুড়ে স্থল মাইন পুঁতে রাখে মিয়ানমার সরকার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION