বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ও মাদক বিক্রির ১৬ লাখ নগদ টাকাসহ তিন মাদক কারবারী আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসব তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
আজ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ৪১ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৬ লাখ ১৩ হাজার ৬শ টাকাসহ সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার মৃত জহির আহাম্মদের ছেলে নবী হোসন(৩৫) কে আটক করতে সক্ষম হয়।আটক মাদক কারবারী দীর্ঘদিন একটি এজেন্ট মোবাইল ব্যাংকিংয়ে ফিল্ড ম্যানেজার হিসাবে কর্মরত রয়েছেন।
অপরদিকে একইদিনে টেকনাফের শাপলা চত্বর নীল দরিয়া কাউন্টারের ও মিঠাপানির ছড়া বেলাল উদ্দিন স্টোরের সামনে রাস্তার উপর পৃথকভাবে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে ১৯ হাজার ৫৫০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,জিজ্ঞাসাবাদে আটককৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ