মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

ভয়েস নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে দেশে ফিরেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বাসস’কে জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৪৮) আজ সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল-হামোদি এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে রাষ্ট্র প্রধান স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর দুবাই যান। সংযুক্ত আরব আমীরাতের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতির চিকিৎসা চলে।

৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘ দিন ধরে চোখের গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

রাষ্ট্রপতির বিদেশে চিকিৎসাকালে তাঁর সহধর্মিণী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে ছিলেন। সূত্র:বাসস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION