বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: এক মাসে ৫৬ হাজার ইয়াবাসহ আটক ৪২

মো:আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে বিভিন্ন এলাকায় অক্টোবর মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেল বিশেষ অভিযান চালিয়ে ৫৬ হাজার ইয়াবা ও গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধারের ঘটনায় ৪২ জনকে আটক করা হয়। ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের ইনচার্জ দেওয়ান মো. জিল্লুর রহমান।

তিনি জানান, টেকনাফ জোনের মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের সদস্যরা অক্টোবর মাসে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৬শ’ ৭২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ১০টি ব্যবহৃত মোবাইল সেট ও নগদ ১লাখ ৭৯ হাজার ৭শ’ টাকা উদ্ধার করা হয়। এসব উদ্ধারের ঘটনায় ৩২ মামলায় ৪২ জনকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ কোটি৭১ লাখ ৮২ হাজার ৩শ’ টাকা।

তিনি আরো জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ সার্কেলের প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION