বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্দি-কাছি থেকে রক্ষা পাওয়ার উপায়

লাইফস্টাইল ডেস্ক:

শীতে কমবেশি সবাই সর্দি-কাশিতে আক্রান্ত হন। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে দ্রুত আরোগ্য লাভের জন্য কিছু ঘরোয়া চিকিৎসা গ্রহণ করতে পারেন-

১. তরল জাতীয় খাবার গ্রহণ: নাক, গলা মুখ আর্দ্র রাখতে সহায়তা করে পানি এবং তরল জাতীয় খাবার। সর্দি-কাশিতে আক্রান্ত হলে প্রচুর পানি পানের পাশাপাশি স্যুপ, ডাব, হারবাল চা খেতে পারেন। পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবার খেতে হবে।

২. বিশ্রাম: ইনফ্লুয়েঞ্জা থেকে দ্রুত মুক্তি পেতে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত ঘুমাতে হবে। ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে নিয়মিত কাজগুলো বাতিল করে ঘুমকে অগ্রাধিকার দিতে হবে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দ্রুত ফ্লু থেকে আরোগ্য লাভ করতে পর্যাপ্ত ঘুম জরুরি।

৩. জিংক গ্রহণ: রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিংক একটি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এটি শরীরে শ্বেত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে যেটি জীবাণুর বিরুদ্ধে লড়াই করে।

গবেষণায় দেখা গেছে, শরীরে ফ্লু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এবং এর কার্যক্ষমতা কমিয়ে দেয়। মসুরের ডাল, ছোলা, বাদাম, শিমের বিচি, বীজ, দুগ্ধজাত খাবার এবং দুধ জিংকের ভালো উৎস।

৪. লবণ পানিতে গার্গল: ফ্লুতে আক্রান্ত হলে স্বরভঙ্গ হতে পারে। এ থেকে মুক্তি পেতে দিনে কয়েকবার লবণ পানিতে গার্গল করতে পারেন। এতে কাশি এবং গলাব্যথা কমাতে সহায়তা করে।

৫. হারবাল চা: রসুন, আদা, হলুদ এগুলোতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এই হারবাল চা দ্রুত ফ্লু থেকে মুক্তি পেতে সহায়তা করে। হারবাল চা গলাব্যথা থেকে মুক্তি দেয় এবং নাক পরিষ্কার রাখে।

৬. উষ্ণ পানিতে ভাপ নেওয়া: সর্দি-কাশি ও ইনফ্লুয়েঞ্জা থেকে মুক্তি পেতে লবণ পানিতে গার্গল করার মতোই বেশ কার্যকর উষ্ণ পানিতে ভাপ নেওয়া। উষ্ণ বাতাস সর্দি কমাতে এবং ফুসফুস সচল রাখতে সহায়তা করে। সকাল-বিকেল উষ্ণ পানিতে ভাপ নিয়ে ফ্লু থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION